ময়মনসিংহে বিএনপি নেতা ফখরউদ্দিন জামিনে মুক্ত
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২০ মে ২০১৩, ২২:৪৯
কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন আহমদ বাচ্চু ৪ মামলায় ১ মাস ১৯ দিন কারাভোগের পর রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। গত ২৯ মার্চ দ্রুতবিচার মামলায় ময়মনসিংহর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর ঢাকার পল্টন থানায় একটি মামলা ও হরতালে গাড়ি ভাঙচুরের অভিযোগে ভালুকা মডেল থানা পুলিশ বাদী হয়ে আরো দু’টি মামলা দায়ের করা হয়।