বিশ্ব পরিবেশ দিবস ২০১৮ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে ‘আমাদের পরিবেশ: আমাদের দায়িত্ব ও অর্জন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জবির ভূগোল ও পরিবেশ বিভাগের সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড.মনিরুজ্জামান এবং কি-নোট বক্তা ছিলেন ২০১৮ সালের জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনিস্টিটিউ এর সিনিয়র গবেষক আকতার হোসেন সরকার। মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড.নুরুল ইসলাম নাজেম এবং ড. একিউএম মাহবুব।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের মুল আয়োজন ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া।
ইত্তেফাক/বিএএফ