নোয়াখালীতে তিনদিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ : ২০ মে ২০১৩, ২২:৫১
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা থেকে নিখোঁজ হবার তিনদিন পর মো. আবুল খায়ের (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সোনাইমুড়ী থানার পুলিশ। নিহত ব্যক্তি বজরা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। গতকাল সোমবার সকালের দিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।