আজকের রাশিফল
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৭:৪৯
২২ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বুধবার
আজ ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১১ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা: ৪ ও ৫। শুভবার: বুধ ও রবিবার। শুভরত্ন:পান্না ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী। ব্যতিক্রমধর্মী গুণ ও বৈশিষ্ট্য আছে আপনার। আপনি অস্থির চঞ্চল ও বৈচিত্র্য প্রিয়। নতুনের প্রতি অসাধারণের প্রতি আকর্ষণ দুর্দমনীয়। নিজের মতে ও ইচ্ছানুসারে চলতে চান। স্বচ্ছ মস্তিষ্ক ও ইনটুইশন আপনার প্রধান চালিকাশক্তি। অপ্রত্যাশিত ঘটনা প্রবাহ ও পরিস্থিতি আপনাকে প্রভাবিত করবে ব্যাপকভাবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: শার্লক হোমসের রচয়িতা আর্থায় কেনান ডয়েল, রিচার্ড ওয়াগনার, রাজা রামমোহন রায়, লরেন্স অলিভার, জ্যোর্তিবিদ থমাস গোল্ড, আর্নেস্ট ওপেন হাইমার, জিড্ডু কৃষ্ণমূর্তি, এনায়েত উল্লাহ খান।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। ফলে কিছুটা দুশ্চিন্তা মুএত পারবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। শত্রুতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। বুদ্ধি খটিয়ে কাজ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সামগ্রিকভাবে আজকের দিন কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। আর্থিক লেনদেনে সর্তকতা অবলম্বন করুন। অন্যথায় কাজকর্মে ভুল হওয়ার আশঙ্কা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। গোপন কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। মজুদদারীর ব্যবসায় লাভবান হতে পারেন। নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। বাহুল্য ব্যয় পরিহার করার চেষ্টা করুন। বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। নতুন উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। কারো দ্বারা প্ররোচিত না হলেই ভালো করবেন। রোমাঞ্চ শুভ নয়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক লেনদেনে সর্তকতা অবলম্বন করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আয়কর সংক্রান্ত কোনো ঝামেলায় পড়তে পারেন। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। নতুন কোনো কাজ হাতে আসতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। ব্যবসায়ে নতুন পুঁজির প্রয়োজন হতে পারে। ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিতে পারেন। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। ব্যস্ততা বৃদ্ধি পাবে। জনসংযোগ সাফল্য আসতে পারে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। অকারণ জেদ ক্ষতিকর হতে পারে। হঠকারিতা পরিহার করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কলকারখানার শ্রমিকদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। আন্দোলনে ঐক্য বজায় রাখার চেষ্টা করুন। তবে ধ্বংসাত্মক কাজে অংশ না নিলেই ভালো করবেন। ব্যয় বৃদ্ধি আশঙ্কা আছে। আর্থিক ব্যাপারে দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। ঋণগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আনন্দ বোধ করবেন। আর্থিক ব্যাপারে আশাপ্রদ অগ্রগতি নাও হতে পারে। বাহুল্য ব্যয় পরিহার করুন। সাংসারিক ব্যাপারে মানসিক চাপে থাকবেন। স্বামী-স্ত্রী পরামর্শ করে সিদ্ধান্ত নিন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর বিশেষ কোনো সাফল্যে আনন্দ পাবেন। সাংস্কৃতিক ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রতিভা বিকাশের সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। প্রাপ্তি যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।