ঢাকা কমার্স কলেজ
শিক্ষার্থী সংবর্ধনা
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:২৭
ঢাকা কমার্স কলেজের সম্প্রতি ২০০৮ ও ২০০৯ সালের অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিপ্রাপ্ত এবং ২০১১ ও ২০১২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রফেসর কাজী মোঃ নুরুল ইস্লাম ফারুকী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলাওয়াত ও কলেজ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসানুল হক ইনু, মাননীয় মন্ত্রী, তথ্য মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্যদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।
অনুষ্ঠানে অনার্স ও মাস্টার্স পরীক্ষায় প্রথম শ্রেণিপ্রাপ্ত ২৬৮ জনকে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯৮৭ জনকে সংবর্ধনা দেয়া হয়। প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানী ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু সাইদ। তিনি নানা প্রতিকূলতা সত্ত্বেও এ অনুষ্ঠান সফল করতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি তার বক্তব্যে কলেজ নির্ধারণের মাপকাঠিতে ভর্তিকৃত এসএসসি পরীক্ষার ফলাফল এবং প্রাপ্ত এইচএসসি পরীক্ষার ফলাফলের মধ্যে তুলনামূলক পার্থক্য বিবেচনার অনুরোধ জানান। এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে মালিহা জাহান এবং অনার্স ও মাস্টার্স শ্রেণির পক্ষ থেকে রেফাতুন নাহার শুভেচ্ছা বক্তব্য প্রদান করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের কৃতিত্বপুর্ণ ফলাফলের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশ গঠনের আহ্বান জানান। বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির উন্নত শিখরে পৌছানোর আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদেরকে পিতা মাতা ও শিক্ষকদের প্রতি অনুগত থেকে মানুষের মত মানুষ হবার আহ্বান জানান। নারী পুরুষের সমান অংশগ্রহণ ও সফল অবদানের মধ্য দিয়ে সমাজ গঠনের স্বপ্ন দেখেন এবং এই প্রজন্মের মধ্য দিয়ে তা পরিপূর্ণ হবে বলে বিশ্বাস করেন।
উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মকর্তা, সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশিষ্ট সুধীগণ উপস্থিত ছিলেন।