ক্যাম্পাসের টুকরো খবর
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:২৮
মির্জাপুর ক্যাডেট কলেজ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ। অনেক চড়াই-উত্রাই পার করে প্রতিষ্ঠার বয়স এখন ৫০ বছর। এই অর্ধশত বছর ধরেই মির্জাপুর ক্যাডেট কলেজ বোর্ডের সেরা তালিকায় এই শিক্ষা প্রতিষ্ঠান বার বার স্থান দখল করে আসছে। প্রতিটি পরীক্ষায় সেরা স্থান দখল করে আসায় ছাত্র-শিক্ষক, অভিভাবক ও ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ আনন্দিত। শিক্ষা প্রতিষ্ঠানটি অতীতেও জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মেধা তালিকায় স্থান দখল করে আসছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে মির্জাপুর ক্যাডেট কলেজের ক্যাডেটরা বদ্ধ পরিকর।
==
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
ক্যাম্পাস প্রতিবেদক
বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফলের অনন্য কৃতিত্ব অর্জন করেছে। অত্র প্রতিষ্ঠান হতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে (৪২+৩৫)=৭৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৭ জন জিপিএ-৫ অর্জন করে। বিজ্ঞান বিভাগের ৪২ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৯ জন A+ পেয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৩৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮ জন A+ অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, পিএসসি এর নির্দেশনায় অধ্যক্ষ লে: কর্নেল আবু ছালেহ মোহাম্মদ রফিকুল ইসলাম, এইসি এর তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের আন্তরিক প্রচেষ্টা, দক্ষ শিক্ষকমণ্ডলী ও অভিভাবকগণের সহযোগিতায় এই অনন্য ফলাফল অর্জিত হয়েছে।
==
বাংলাদেশ ইউনিভার্সিটি
ক্যাম্পাস প্রতিবেদক
নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি তাদের স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। সমপ্রতি ইউনিভার্সিটি মিলনায়তনে নবাগত ছাত্রছাত্রীদের এক পরিচিতি সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ইউনিভার্িসটির বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য কাজী মোজাহার আলী নবীনদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিযোগিতাপূর্ন বিশ্বে যে নিজেকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারবেনা, তার কোনো মূল্য থাকবে না। তিনি বলেন, সরকারের উচিত দেশের সবকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানের উপর নজর রাখা। ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম আলী ফকির-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ইঞ্জিঃ মুশফিকুর রহমান।