কবিতা
প্রকাশ : ২১ মে ২০১৩, ১৮:৩১
বনফুল
গুলশান আরা
বাংলার বনফুল
কবি কাজী নজরুল
দুলে ওঠে শ্রদ্ধায়—
কলমী ও কাশফুল!
ভূঁঁই-চাঁপা, দো-পাটি
বলে, ‘দুখু’ খোকাটি
আয় বুকে পেতে দেবো
ফুলকাঁথা ও পাটি।
সেই কবে কৈশোরে
বাংলার বুলবুল
এসেছিল বাংলায়
ভেবে সব হয় আকুল।
বাংলার বুকে শুয়ে
ঘুমিয়েছে নজরুল
স্মরণে আমরা তাকে
দেবো প্রিয় বনফুল।
==
কবি
সুলতান আকন
অগ্নিবীণার অমর কবি
তোমার ছোঁয়ায় রাঙে রবি
উজল হলো মাঠ প্রান্তর
ঝিলিক মিলিক করছে সবই।
অগ্নিবীণার অগ্নি ঢেলে
আলোর শিখা শুধুই জ্বেলে
শিকল ভাঙার গান গেয়ে যায়
পথে-ঘাটে নিত্য খেলে।
অগ্নিবীণার মোহন ডাকে
তোমার ছবি সবাই আঁকে
হূদয় হরা পুষ্প শাখে
কেমন করে ভুলি তাঁকে।
===
নজরুল
আবুল হোসেন আজাদ
আমাদের প্রিয় তিনি
কবি কাজী নজরুল,
হূদয়েতে ঢেউ তুলে
বয়ে যায় বুলবুল।
লিচুচোর ঝিঙেফুল
প্রভাতী ও খাঁদু দাদু,
তাঁর ছড়া কবিতাতে
আছে মধু মাখা যাদু।
সকলের তাই প্রিয়
কবি কাজী নজরুল,
বাংলা ও বাঙালির
হূদয়ের বুলবুল।
==
কবি
মহসিন আহমেদ
একটা কথা বলার ছিলো
বলবো আমি কাকে।
জ্যৈষ্ঠ এলে হাতছানিতে
কে গো আমায় ডাকে।
মনের মাঝে উঠবে হেসে
ঝাঁকড়া চুলের ছবি
সেই ছবিটির মানুষ হলেন
আমার জাতীয় কবি।
===
নজরুল
মোহাম্মদ ইলইয়াছ
চুরুলিয়ার দুখু মিয়া
আজকে জাতির কবি,
জন্ম দিনে হূদয় মাঝে
আঁকছি তোমার ছবি।
তোমার বীণা আজো বাজে
কচি-কাঁচার কানে,
তোমার কথা সাহস জোগায়
বীর-বাঙালির প্রাণে।
===
প্রিয় নজরুল
এস. ইলিয়াস বাবর
সাম্যের গান গেয়েছিল একটি ছেলে
হিম-কুয়াশার বুকে কঠিন আগুন জ্বেলে!
তূর্য-ডাকে জেগে ওঠে ঘুমোরা সব
বোবার মুখে দেয় ফুটিয়ে হারানো রব।
পদ্য-ছড়া-গল্প লিখেন, আরো নাটক
ভয়টা কিসের করুক না ভাই হাজার আটক!
গানের পাখি, সুরের পাখি সেই যে এ ফুল
সবাই চেনে জাতির কবি-প্রিয় নজরুল।
===
তাঁর নাম নজরুল
হোসেন মাহমুদ
সকলেই জানে তাঁকে নাম তাঁর নজরুল
লেখা গানে ফোটাতেন তিনি সুবাসিত ফুল
কবিতায় অবিরাম কী আগুন ঝরাতেন
প্রাণ খোলা হাসি দিয়ে মনটাকে ভরাতেন।
মানুষের প্রতি ছিল খুব ভালবাসা তাঁর
খুলে তিনি রাখতেন হূদয়ের সব দ্বার
কথা কাজে আগুনের হলকা যে ছড়াতেন
দুই হাতে সব কলুষতা ঠেলে সরাতেন।
এক কথা ছিল তাঁর চাই স্বাধীনতা চাই
জালিমের কাছে মাথা নত করো নাকো ভাই
আগুনের বীণা তিনি অবিরাম বাজাতেন
ব্রিটিশের মসনদ বারবার কাঁপাতেন।
ছোটদের ভালবেসে বহু লেখা লিখেছেন
কচি মন জয় করা তাও তিনি শিখেছেন
নজরুল আমাদের প্রিয় কবি প্রিয়জন
বুকটার মাঝখানে রয়েছেন সারাক্ষণ।