জোকস

 সান্তা আর বান্তা দুই বন্ধু একই অফিসে কাজ করে। একদিন কাজের চাপে অফিস থেকে বের হতে অনেক দেরি হয়ে গেল। সান্তা চিন্তিত হয়ে বলল, ‘সর্বনাশ আজ রাতে আমার না খেয়েই থাকতে হবে, বৌ নিশ্চয় এতক্ষণে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছে’। এই শুনে বান্তা বলল, ‘আমার আবার ওই চিন্তা নেই, আমার বৌ কিন্তু আমার জন্য অপেক্ষা করবে।’ সান্তার খুব হিংসা হলো কথাটা শুনে। সে জানতে চাইল, ‘কি বলিস এই রাত দশটা অবধি তোর জন্যে অপেক্ষা করবে? না খেয়ে বসে থাকবে!’ বান্তা : না খেয়ে থাকতে হলেই বা কী করবে! আমি গিয়ে রান্না করলে তারপরেই তো খাবে তাই না! তাই তো আমার যত দেরিই হোক না কেন ও আমার জন্য অপেক্ষা করে।  জুতার দোকানে প্রায় শ খানেক স্যান্ডেল দেখলেন এক ভদ্রলোক। একটাও কিনলেন না। শেষে বললেন, ‘নাহ! এবার উঠি। বাইরের রোদটা এখন অনেক কমে গেছে।’  এক গরু আর এক ছাগল মাঠে ঘাস খাচ্ছিল। হঠাত্ তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে গরু ছাগলকে বলছে, ‘তুই আসলেই একটা গরু।’ তখন ছাগলও উত্তেজিত হয়ে পাল্টা জবাব দিল, ‘শরীরটা এত বড়। অথচ কথা তো কইতেছেন রামছাগলের মতো!’  দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে— প্রথম বন্ধু :আচ্ছা বল তো, মানুষের ঘুমের গড় চাহিদা কতটা? দ্বিতীয় বন্ধু :আর মাত্র ৫ মিনিট!