কেন রিচার্ডসনের স্বপ্নপূরণ

বিশ্বকাপ খেলার আশা ছেড়েই দিয়েছিলেন। ২০১৫ সালে প্রাথমিক দলে থেকেও নিজের দেশে বিশ্বকাপ খেলতে পারেননি কেন রিচার্ডসন। এবার ছিলেন না স্কোয়াডের আশেপাশেও; কিন্তু হঠাত্ করেই ঝাই রিচার্ডসনের ইনজুরিতে বিশ্বকাপ দলে চলে এলেন কেন রিচার্ডসন। নিজেই বলছিলেন, এটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। কিছুদিন আগেও কল্পনা করেননি। তবে ঝাইয়ের প্রতি সমবেদনা দেখিয়েই বলেছেন, ‘স্বার্থপরভাবে ভাবলে আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটা ব্যাপার। মনে হচ্ছে, চাদে হাঠছি; কিন্তু আমি ঝাইয়ের কষ্টটা বুঝতে পারছি। ওর জন্য খারাপ লাগছে।’ নিজের এই বিশ্বকাপ দলে ডাক পাওয়ার আরেকটা অর্থ আছে কেনের কাছে। ১৯৯৯ সালে একটা ভিএইচএস ক্যাসেট কিনেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের খেলাগুলো দেখবেন বলে। সেই থেকে বিশ্বকাপ তার স্বপ্ন। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হলো।