সজলের সঙ্গে মেহজাবিন

লাক্সসুপারস্টার’খ্যাত মেহজাবিনের শোবিজ মিডিয়ার বয়স খুব একটা বেশি নয়। হঠাত্ করেই ক্যারিয়ারে জাদুর কাঠির ছোঁয়া লাগে, ‘পরবাসিনী’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই নতুনভাবে শুরু হয় তার অভিনয়ের পথচলা। তারপর ছবিটি নিয়ে খানিকটা বিভ্রান্ত সৃষ্টি হলেও লাক্সের বিজ্ঞাপনে মডেল হয়ে যেন নতুন জীবন পেয়েছেন তিনি। আর সেই সুবাদে ছোট পর্দায় তার চাহিদাও বেড়েছে অনেকটা। প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাজ করছেন এখন। আর এই ব্যস্ততার মাঝে সম্প্রতি অভিনয় করলেন ছোটপর্দার সবচেয়ে ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে। আসছে ঈদের জন্য নির্মিত এই নাটকটির নাম ‘কাউন্টার কোয়েশ্চেন’।