শেষ প্রান্তিকের পরীক্ষায় নিপুণ !

ক্যারিয়ারে শাবনূর, মৌসুমীদের একটি প্রজন্ম বিভাজন করা গেলেও নিপুণ এখানে পড়ে আছেন যেন বিভ্রান্তিতে। শুরুটা সিনিয়র তারকা মান্নার সাথে জুটি বাঁধা অনেকটা দ্বিতীয় সারির নায়িকা হিসেবে। তাই তিনি এ প্রজন্মের না আগের, বড় পর্দার না ছোট পর্দার মডেল তা নিয়েও আছে পরিচয়ের বিভ্রান্তি! এরপর হালের তরুণ নায়ক নিরবের সাথে জুটি বেঁধে ছবি করলে গেল কয়েক বছরের রেকর্ড ফ্লপ হয় ছবিটি। শেষ ভরসা এখন তরুণ চিত্র নির্মাতা শাহীন কবির টুটুলের ছবি ‘এইতো ভালোবাসা’। দীর্ঘদিনের এই চলচ্চিত্রের সাথে যেন বর্তমানের সংগত নেই। এর অভিনেতা নিরবই অনেককে এখন ঠাট্টা করে বলে ফেলেন, আমি আমার পরবর্তী ছবিতে কোনো মা বা ভাবির ক্যারেক্টার হলে নিপুণকে কাস্ট করার পরামর্শ দেব।’ তাই হঠাত্ এই সমরে আইরিন, মাহিদের সারিতে জোর করে নামতে চাইলেও বয়সটা যে কাউকে রেহাই দেয় না সে কথা তাকে বলবে। এদিকে নিপুণ নিজের ক্যারিয়ারের ব্যাপারে বেশ আশাবাদী। তার কথায় এখন ফিগার সচেতন হয়েছেন তিনি অনেকটা। ভালো গল্পের ছবি নিয়ে ভাবছেন। কিন্তু যারা মূলত ‘ভাবছেন’ বলে প্রসঙ্গ পাল্টাতে চান তাদের ঝুলিতে যে ছবি থাকে না সে কথা বলাই বাহুল্য। তবুও কমেডিনির্ভর ‘এইতো ভালোবাসা’ই যেন এখন ভরসা। দেখা যাক নিপুণ তার শেষ প্রান্তিকের এই পরীক্ষায় কতটা সফল হন।