অধ্যাপক পদে শামীম শাহেদ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২০:২৮
বাংলাভিশনে অনুষ্ঠান প্রধানের দায়িত্বের পাশাপাশি ডেফোডিল ইন্টারনেশনাল ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিলেন শামীম শাহেদ। মাল্টিমিডিয়া টেকনোলজি অ্যান্ড ক্রিয়েটিভ আর্টস ডিপার্টম্যান্টের আওতায় এটা তার পার্টটাইম দায়িত্ব। ‘বিশ্ববিদ্যালয়ে পড়াতে আমার ভালো লাগে’ জানালেন শামীম শাহেদ। ‘এর আগে আমি শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে পড়াতাম। আশাকরি ডেফোডিল ইউনিভার্সিটিতেও ভালো লাগবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমার ভালো লেগেছে, ক্লাস নিতে হবে সপ্তাহে দুটি। আশাকরি ক্লাস নিতেও ভালো লাগবে। আমাদের দেশের বিভিন্ন ধরনের মিডিয়ায় অনেক প্রশিক্ষিত ছেলেমেয়ে প্রয়োজন। আমি চাই আমার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টেলিভিশন এবং অন্যান্য মিডিয়ার ব্যবহারিক জ্ঞানটা পেয়ে যাক। আমার অনেক ছাত্রছাত্রী এখন দেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করছে। ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও সেই জায়গাগুলো দখল করতে পারবে বলে আমি মনে করছি।’