জন্মদিন
প্রকাশ : ২১ মে ২০১৩, ২০:২৮
কেটি প্রাইস :জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। ১৯৭৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সাল থেকেই তিনি মডেলিং শুরু করেন। এবং মডেল হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেন তিনি। তারপর ২০০৬ সালে ‘এ হোল নিউ ওয়ার্ল্ড’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামই তাকে আরও আলোচিত করে তোলে। একাধিক সম্মাননাও অর্জন করেন এই অ্যালবামের বদৌলতে। ২০০৮ সালে তিনি সুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নেন এবং জয়ী হন। তারপর ২০১০ সালে তার দ্বিতীয় একক ‘ফ্রি টু লাভ অ্যাগেইন’ অ্যালবাম প্রকাশ পায়।