মমতাকে পাশে চায় জনমুক্তি মোর্চা

ভারতের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ও জিটিএর মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকের আগে কেন্দ্র থেকে বাড়তি দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চায় জিটিএর শাসক দল গোর্খা জনমুক্তি মোর্চা। একথা বললেন মোর্চার কালিম্পঙের বিধায়ক হরকা বাহাদুর ছেত্রী। -খবর আনন্দবাজার পত্রিকার। হরকা বাহাদুর বলেন, জিটিএর মাধ্যমে পাহাড়ের সার্বিক উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। মুখ্যমন্ত্রীও তাই চান। বারবার পাহাড়ে গিয়ে তিনি সেটাই বুঝিয়ে দিচ্ছেন। আমরাও রাজ্যকে পাশে নিয়ে চলতে চাই। ত্রিপাক্ষিক বৈঠকে সে কথাই তুলে ধরা হবে।