মন্তের বিচার আবারো
শুরু করার নির্দেশ
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:০৭
গণহত্যার অভিযোগে গুয়াতেমালায় সাবেক সামরিক শাসক ইফরাইন রাইওস মন্তের বিচার আবারো শুরু করার নির্দেশ দিয়েছে দেশটির উচ্চ আদালত। সাংবিধানিক আদালত সচিব মার্টিন গুজমান সোমবার বলেছেন, আরো বেশ কিছু বিষয় নিষ্পন্ন করার জন্য গত ১৯ এপ্রিল যেখানে এর বিচারকাজ শেষ হয়েছিল সেখান থেকে আবারো শুরু করতে হবে। গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিন বিচারকের একটি প্যানেল মন্তের বিরুদ্ধে ৮০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে। অভিযোগ আনা হয় তার শাসনামলে গুয়াতেমালার গৃহযুদ্ধে দেশটির পশ্চিমাঞ্চলে মায়া সম্প্রদায়ের কমপক্ষে ১৭৭১ জনকে হত্যা করা হয়।