রংপুরে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার চেষ্টা

রংপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। পরে সে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদ্যপুস্করীনি ইউনিয়নের জয়রাম গ্রামের ইউপি সদস্য আবু তালেবের পুত্র মিজানুর রহমান পাইলট পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে স্ত্রী রূপালী বেগমকে (২৬) ঘরে থাকা বটি দিয়ে মাটিতে ফেলে জবাই করে। পরে ওই বটি দিয়ে পাইলট নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালায়।