লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতার মৃত্যু
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৩৮
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসী হামলায় আহত লোহাগড়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তনু ফকির (৩৪) চিকিত্সাধীন অবস্থায় সোমবার মারা গেছেন। সে লোহাগড়া থানার কুমড়ি গ্রামের বাবু ফকিরের পুত্র। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গত ১৭ মে একদল সশস্ত্র সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তনু ফকিরকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় এখানে প্রাথমিক চিকিত্সা শেষে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সোমবার সন্ধ্যায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।