অভয়নগরে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোরের অভয়নগর থানা পুলিশ মিন্টু শেখ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। গত সোমবার সকালে উপজেলার ভৈরব নদের সিকির হাট ঘাট থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের মিন্টু শেখের লাশ এলাকাবাসী ভৈরব নদের সিকির হাট নামকস্থানে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তার মাথায় ও বুকে গুলির চিহ্ন ও শরীরে বিভিন্ন স্থানে ধারালো দায়ের কোপের দাগ রয়েছে। পুলিশের ধারণা, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের দু’টি গ্রুপের দ্বন্দ্বের কারণে মিন্টু শেখ খুন হতে পারে।