ছুরিকাঘাতে ভাবী খুন
প্রকাশ : ২১ মে ২০১৩, ২১:৪০
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা বিষমপুর কান্দাপাড়া গ্রামে মঙ্গলবার ভোরে দেবর মোতালেব মিয়ার ছুরিকাঘাতে খুন হয়েছেন ভাবী রাশেদা আক্তার (৪৫)। পুলিশ পলাতক মোতালেবের স্ত্রী খালেদা আক্তার এবং তার পুত্র রুবেল মিয়াকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত আব্দুল কদ্দুসের স্ত্রী রাশেদার সাথে জমি নিয়ে দেবর মোতালেবের ঝগড়া বিবাদ ছিল । এরই জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মোতালেব ধারালো ছুরি দিয়ে রাশেদার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘাতক মোতালেব মিয়া পলাতক। তবে পুলিশ তার স্ত্রী ও পুত্রকে আটক করেছে।