প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

গত ১৮ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত ‘সীতাকুণ্ডে গ্রামবাসীর উপর আনসারের গুলি, আহত ৬’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আনসার ও ভিডিপি চট্টগ্রাম জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মুহাম্মদ আবদুস সামাদ। এক বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ মে সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় আনসার সদস্যরা গ্রামবাসীর উপর চড়াও হয়ে ৮ রাউন্ড গুলিবর্ষণ করেছে বলে যে সংবাদ প্রকাশ করা হয় তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ওই এলাকার আবুল খায়ের রোলিং মিলে ৪১ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন এবং আনসার সদস্যরা নির্দিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় ডিউটি করে থাকেন। ঐ এলাকায় কোন ধরনের ঘটনা/ দুর্ঘটনা ঘটেনি। তাই গুলিবর্ষণের প্রশ্নই আসে না।