মাহমুদুর রহমানের পক্ষে বিবৃতি দেয়ায় ২৫ সম্পাদকের বিস্ময়

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষে ১৫ সম্পাদক যুক্ত বিবৃতি দেয়ায় জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি) বিস্ময় প্রকাশ করেছেন। সংগঠনের ২৫ সম্পাদক গতকাল এক যুক্ত বিবৃতিতে বলন, ১৫ জন সম্পাদকের বিবৃতি অনাকাংখিত ও অনভিপ্রত। মাহমুদুর রহমান সম্পাদক বা প্রকাশক নন, তিনি প্রকাশনা আইনের তোয়াক্কা না করে মিথ্যা তথ্য উপস্থাপন করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে নির্বাচিত সরকারকে উত্খাত করতে চেয়েছেন। শুধু তাই নয় তিনি ইতিপূর্বে উত্তরা ষড়যন্ত্রের নায়ক এবং কর্মজীবনে অনেক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। এমন বিতর্কিত ব্যক্তির পক্ষে সম্পাদকদের বিবৃতি দেয়া সংবাদপত্র জগেক কুলষিত ও বিতর্কিত করে। জাতীয় সংবাদপত্র পরিষদ এর নেতৃবৃন্দ এ জাতীয় বিবৃতি প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানান। জেএসপি এর পক্ষে বিবৃতি দানকারী সম্পাদকবৃন্দ হলেন, ডেইলি ব্যানার সম্পাদক মোঃ শাহজালাল, দৈনিক বঙ্গজননী সম্পাদক কামরুজ্জামান জিয়া, দৈনিক গণজাগরণ সম্পাদক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ভূইয়া, দৈনিক জনতার সংবাদ সম্পাদক মো. শাহজাহান আলী, দৈনিক খোলা কাগজ সম্পাদক জহুরুল ইসলাম টুকু, দৈনিক ঢাকা রিপোর্ট সম্পাদক মো. আতিয়ার রহমান, দৈনিক ঢাকা সম্পাদক সফিকুল ইসলাম ইউনুস, দৈনিক জাতীয় অর্থনীতি সম্পাদক এম জি কিবরিয়া, দৈনিক উন্নয়ন বার্তা সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু, দৈনিক প্রভাব নির্বাহী সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দৈনিক মুক্তমত সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, দৈনিক ঊষার বাণী সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, দৈনিক সবুজ দেশ সম্পাদকমণ্ডলীর সভাপতি এ কে এম মোস্তাক জসিম, দৈনিক মাতৃছায়া সম্পাদক মো. মোতালেব হোসেন, দৈনিক স্বাধীন ভাষা সম্পাদক কে এম নূর হোসেন, দৈনিক সোনার আলো সম্পাদক রফিকুল ইসলাম স্বাধীন, দৈনিক ভোরের চেতনা সম্পাদক মো. আলী আশরাফ, দৈনিক নতুন ভোর সম্পাদক শেখ মো. তৈয়বুর রহমান, দৈনিক আলোর বার্তা সম্পাদক অধ্যাপক রফিক উল্লা শিকদার, দৈনিক পক্ষকাল সম্পাদক শফিকুল ইসলাম (কাজল), দি ইভিনিং নিউজ সম্পাদক এ বি এম সেলিম আহম্মেদ, দৈনিক ভোরের কণ্ঠ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক গণমুক্তি সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, স্বাধীন সংবাদ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ এবং ডেইলি আর্থ সম্পাদক মো. খুরশীদ আলম।