২৩ ও ২৬ মে আমেরিকান দূতাবাসে ছুটি
প্রকাশ : ২১ মে ২০১৩, ২২:৪২
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামীকাল ২৩ মে, বৃহস্পতিবার এবং মেমোরিয়াল ডে উপলক্ষে ২৬ মে, রবিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। ২৩ মে বাংলাদেশের এবং ২৬ মে যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন। আমেরিকান নাগরিকদের জরুরি সেবার জন্য ৮৮৫-৫৫০০ নম্বরে যোগাযোগ করা যাবে। - প্রেস বিজ্ঞপ্তি