কাউখালীতে আকস্মিক ঘূর্ণিঝড়ের ছোঁবলে নিহত ১

পিরোজপুরের কাউখালীতে গতকাল মঙ্গলবার দুপুরে আকস্মিক এক ঘুর্ণিঝড়ে একজন নিহত ও ৫জন আহত হয়েছে। দোকানপাট ও ঘর বাড়ির ওপর গাছপালা পড়ে বিদ্যুতের খুঁটি ট্রান্সফর্মারসহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ঝড়ের ছোবলে নদীতে নৌকা ডুবে আবু বকর (৫৫) নামে এক জেলে নিহত হয়েছে। ঘরের উপর গাছ পালা পড়ে বিভিন্ন জায়গায় আহত হয়েছে পথচারীসহ ৫ জন। নিহত জেলের বাড়ি উপজেলার চিরাপাড়া গ্রামে। উপজেলার পল্লী উন্নয়ন ভবনের সামনের রাস্তার গাছ ভেঙ্গে কাউখালীর একমাত্র পত্রিকা এজেন্টের দোকান ও হার্ডওয়্যারের দোকান বিধ্বস্ত হয়। এতে কম্পিউটার, ফটোকপি ম্যাশিনসহ মূল্যবান মালামালসহ কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ঝড়ে অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তাত্ক্ষনিকভাবে উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন।