আজকের রাশিফল
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৭:৪১
২৩ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১২ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ । আপনার শুভসংখ্যা: ৫। শুভবার: বুধবার। শুভরত্ন:পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও সদাপরিবর্তনশীল। আপনি বৈচিত্র্য চান । রুটিন ও একঘেয়েমি আপনার অপছন্দ। আপনি অনেকটা মেজাজি ও খেয়ালি। ধের্য ও ধারাবাহিকতার অভাব আছে। নতুন কিছু করার প্রবণতা আপনাকে একটার পর একটা কাজে জড়িত করতে পারে। বন্ধত্ব করার নতুন সম্পর্ক গড়ে তোলার অদ্ভুদ গুণ আছে আপনার। ভ্রমণের প্রতিও আপনার আগ্রহ অসীম।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সম্মোহনের আবিষ্কারক পিয়ারে মেসমার, চিত্র পরিচালক ডগলাস ফেয়ার বাস্ক, কবি সানাউল হক, জোয়ান কলিন্স, সাংবাদিক উদয়ন চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ যে কোনো কাজ চিন্তা-ভাবনা করে করুন। বুদ্ধি ও পরিশ্রমের সমন্বয়ে সাফল্য আসতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি মিশ্র সম্বাবনাময়। জনসংযোগে সুফল পাবেন। শত্রুকে দুর্বল ভাববেন না। কোনো সমস্যা সমাধানের ফলে চিন্তামুক্ত হতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ প্রতিকূল সময়কে সাহসের সাথে মোকাবিলা করুন। কাজকর্মে বাধা সৃষ্টি হতে পারে। অন্যের পরামর্শ না শুনলেই ভালো করবেন। সকল প্রকার গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করুন। কেউ আজ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। রোমাঞ্চ শুভ নয়।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ রোমান্টিক বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের বদনামের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। পুরোনো কোনো আত্মীয় বা বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ পরিহার করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মহীনদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরির চেষ্টা ফলপ্রসূ হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আজ কাউকে ধারকর্জ দেয়া ঠিক হবে না। কাউকে মাত্রাতিরিক্ত বিশ্বাস করবেন না। দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। কারো পরামর্শে বিভ্রান্ত না হলেই ভালো করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। বাড়িতে কারো বিয়ের ব্যাপারে আলোচনার সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। আইনগত ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আর্থিক দিক ভালো যাবে। লাভজনক কোনো কাজের সুযোগ পেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ আইনজীবীদের জন্য দিনটি শুভ। সুনাম ও সাফল্য আসতে পারে। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে। দাম্পত্য অশান্তির অবসান হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ রাগ ও জেদ পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। একটু চেষ্টা করলেই কাজকর্মে সাফল্য আসতে পারে। কর্মহীনদের কর্মসংস্থান প্রচেষ্টা সফল হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। জনসংযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। শ্রমিক-কর্মচারীদের আন্দোলনে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। শ্রেণি সংগ্রামে ঐক্যবদ্ধ থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ঘর-সংসারের কাজে অধিকতর মনোযোগ দিন। অন্যথায় মানসিক চাপে পড়তে পারেন। পাওনা আদায় নাও হতে পারে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। তবে আপনার স্বার্থসিদ্ধি হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে। কারো সাফল্যে গৌরববোধ করতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।