খোঁজখবর

এই প্রথম এই প্রথমবারের মতো কাজী নজরুল ইসলামের গল্পের নায়িকা হলেন লাক্স তারকা ইশানা। বিদ্রোহী কবির জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শিউলিমালা’য় দর্শকরা তাকে শিউলিমালার চরিত্রে দেখতে পাবেন। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের নায়িকা হয়েছিলেন। নাটকটি নাট্যরূপ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ এবং পরিচালনা করেছেন কমল চাকমা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে। নজরুল গল্পের নায়িকা হওয়া প্রসঙ্গে ইশানা বলেন, ‘অনেক আগে থেকেই ইচ্ছা ছিল নজরুল ইসলামের গল্পের নায়িকা হওয়ার। প্রস্তাবও পেয়েছি বেশ কয়েকবার কিন্তু ব্যস্ততার কারণে করা হয়নি। আর শিউলিমালা উপন্যাসটি আমি বেশ কয়েকবার পড়েছি। তাই কাজটা করতে আমার অনেক সহজ হয়েছে।’ নাটকটি আগামী ২৫ মে রাতে জিটিভিতে প্রচারিত হবে। নয় ধারাবাহিকে ছোটপর্দার অভিনেত্রী তুষ্টির সময়টা এখন ব্যস্ততায় কাটছে। তুষ্টি অভিনীত নয়টি নতুন ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে। নাটকগুলো হলো—শামীম জামানের পরিচালনায় ‘হাটখোলা’ ও ‘তিন তালা তিন চাবি’, মোস্তফা মননের ‘নারী’, কমল চৌধুরীর ‘পৃথক পালঙ্ক’, অ্যালবার্ট খানের ‘অনন্যা’, আক্তারুজ্জামান তুহিনের ‘মুসাফির খানা’, সুস্ময় সুমনের ‘হ্যালো ইন্সপেক্টর’, আশুতোষ সুজনের ‘জিরো পয়েন্ট’ ও অঞ্জন আইচের ‘জল ফড়িংয়েরর গান’। এরমধ্যে চলতি মাসেই একুশে টিভিতে প্রচার শুরু হবে সুস্ময় সুমনের ‘হ্যালো ইন্সপেক্টর’ ধারাবাহিক নাটকটি। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তুষ্টি বলেন, ‘ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন নতুন ধারাবাহিক নাটকে কাজ করেছি। কখন যে এতগুলো ধারাবাহিক নাটকের কাজ করা হয়ে গেছে বলতেও পারি না।’ লালনের গান নিয়ে রিংকু ক্লোজআপ ওয়ানখ্যাত কণ্ঠশিল্পী রিংকু লালন সাঁইয়ের একশ গান নিয়ে একটি অ্যালবাম তৈরির কাজ শুরু করেছেন। অ্যালবামটি প্রকাশিত হবে বাংলাদেশ ও ভারত থেকে। এ বিষয়ে রিংকু বলেন, ‘১০টি সিডির সমন্বয়ে গানগুলো অ্যালবাম আকারে প্রকাশ করা হবে। অ্যালবামটিতে লালনের প্রচলিত এবং অপ্রচলিত দুই ধরনের গানই থাকবে। ইতোমধ্যে আমার নিজের স্টুডিওতে বেশ কয়েকটি গানের রেকর্ডিং করেছি। বাকি গানগুলো রেকর্ড করার জন্য কিছুটা সময় নিয়ে যত্ন সহকারে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সাঁইজির গান দুই বাংলাতেই জনপ্রিয়। তার প্রতিটি গানের মধ্যে আমি প্রাণ খুঁজে পাই। সাধারণ মানুষের কাছে লালনের সব ধরনের গান পৌঁছে দেওয়ার জন্য আমার এ প্রচেষ্টা। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ এপার বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান সারেগামা এবং ওপার বাংলার রাগা মিউজিক অ্যালবামটি প্রকাশ করবে। নাগিনীর চরিত্রে অভিনেত্রী মিমোকে এবার দেখা যাবে নাগিনীর ভূমিকায়। আসছে ঈদে প্রচারিত হবে অভিনেতা মীর সাব্বিরের রচনা ও জিয়া রায়হানের পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‘বিষে বিষক্ষয়’। এই নাটকে চরিত্রের প্রয়োজনে জীবন্ত সাপ নিয়ে অভিনয় করতে হয়েছে মিমোকে। অবশ্য শুটিংয়ের আগে সাপুরের কাছে দীর্ঘ সময় নিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নাটকের গল্পে দেখা যায়, অতিশয় সহজ সরল দুই যুবক বনের মাঝে দেখতে পায় এক নাগিনীকে। নাগমণির আশায় সে খবর দেয় সাপুরেকে। সাপুরে আবার সবকিছুতেই এক কাঠি বেশি সরস। নানা হাস্য রসাত্মক ঘটনার মাঝে তিন জন মিলে উঠে পড়ে লাগে নাগমণি উদ্ধারে। কিন্তু নাটকের সমাপ্তি ঘটে এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। যদিও স্বপ্নের নাগিনী তাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মীর সাব্বির, আলী রাজ, তোফা প্রমুখ। এ প্রসঙ্গে মিমো বলেন, ‘জাহিদ হাসান, মীর সাব্বির এবং আলী রাজ—প্রত্যেকেই অনেক বড় মাপের অভিনেতা। চরিত্রটি ফুটিয়ে তুলেতে সবাই আমাকে প্রচণ্ড রকমের সহযোগিতা করেছেন।’ শুভমিতা ও রিজভী ওয়াহিদের নতুন মিউজিক ভিডিও কলকাতার জনপ্রিয় গায়িকা শুভমিতা এবং বাংলাদেশের রিজভী ওয়াহিদের গাওয়া ‘চোখেরই পলকে’ গানটি এখন বেশ জনপ্রিয়। গত বছর প্রকাশিত রিজভী ওয়াহিদের প্রথম একক ‘প্রথম স্বপ্ন’র গান এটি। অডিওর পাশাপাশি মিজজিক ভিডিও আকারেও প্রকাশ পায় গানটি। এবার মিউজিক ভিডিওতে প্রকাশ পেতে যাচ্ছে শুভমিতা ও রিজভী ওয়াহিদের গাওয়া আরেকটি গান। ‘যদি তুমি’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি জাপলংয়ের জিরো পয়েন্টে মিউজিক ভিডিওটির চিত্রায়ন করা হয়েছে। সিনেআর্টের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে রিজভীর সঙ্গে মডেল হিসেবে রয়েছে সুস্মিতা তুশি। দু-এক দিনের মধ্যে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে ভিডিওটির প্রচার শুরু হবে। গানটি প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘প্রথম গানটির সাফল্যের ধারাবাহিকতায় শুভমিতা দিদির সঙ্গে গাওয়া ‘যদি তুমি’ গানটির মিউজিক ভিডিও করেছি। আশাকরি এটিও সবাই পছন্দ করবেন।’ উল্লেখ্য সম্প্রতি ‘ওয়ানওয়ে রোড’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় রিজভী ওয়াহিদের। গানটিতে রিজভীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন জয়ী আহমেদ।