টপচার্ট
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৮:৪৫
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
আশিকি টু
নব্বই দশকে নির্মিত ‘আশিকি’ সিনেমাটি ছিল বেশ জনপ্রিয়। এর গানগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। যা এখনও আশিকি-ভক্তদের হূদয়ে গাঁথা। প্রশংসা পেয়েছে ‘আশিকি টু’র গানগুলোও। বহুদিন বাদে প্লেব্যাক মিউজিকে পাওয়া গেল সেই বিরল মেলোডির ছোঁয়া। আর এই প্রশংসার দাবিদার হচ্ছেন সংগীত পরিচালক জিত্ গঙ্গোপাধ্যায়।
দ্য গ্রেট গ্যাটসবাই
স্কট ফিটজজেরাল্ডের কালজয়ী উপন্যাস ‘দ্য গ্রেট গ্যাটসবাই’। এর আগে যদিও হলিউডের রুপালি পর্দায় এ পর্যন্ত চারবার সিনেমার রূপ পেয়েছে উপন্যাসটি, তবে এবার প্রত্যাশা যেন একটু বেশিই ছিল। একে তো ‘মুলা রুজ’ সিনেমার পরিচালক বাজ লারম্যানের পরিচালনা, তার উপর অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর তুখোড় অভিনয়। এই দু’জন ব্যক্তিই টপচার্টের শীর্ষে তুলে এনেছে সিনেমাটিকে।
বলিউড টপচার্ট
গো গোয়া গন
সাইফ আলী খান, কুনাল খেমু
গিপ্পি
রিয়া ভিজে, দিব্যা দত্ত
শুটআউট অ্যাট ওয়াদালা
অনিল কাপুর, জন আব্রাহাম
আশিকি টু
আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর
বোম্বে টকিজ
রণদীপ হুদা, রানি মুখার্জি
হলিউড টপচার্ট
আয়রনম্যান ৩
রবার্ট ডাউনি জুনিয়র, গিনেথ পালথ্রো
দ্য গ্রেট গেটসবাই
লিওনার্দো ডিক্যাপ্রিও, ক্যারি মালিগ্যান
পেইন অ্যান্ড গেইন
মার্ক ওয়াহিবার্গ, ডুয়াইন জনসন
পিপলিস
ক্রেইগ রবিনসন, ক্যারি ওয়াশিংটন
৪২
হ্যারিসন ফোর্ড, নিকোল বেহারি