জন্ম দিন

হুমায়ুন ফরীদি প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরীদির জন্ম ২৯ মে ১৯৫২। তিনি মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেন। হুমায়ুন ফরীদি ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অর্থনীতি বিষয়ে পড়াশোনান্তে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি আল-বেরুনী হলের সাথে সম্পৃক্ত ছিলেন। ১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। বলা হয়ে থাকে যে, শুটিংস্থলে অন্যান্য অভিনেতার তুলনায় দর্শকেরা হুমায়ুন ফরীদির দিকেই আকর্ষিত হতো বেশি। তিনি বাংলাদেশের নাট্য ও সিনেমা জগতে অসাধারণ ও অবিসংবাদিত চরিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। তিনি ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। আগামী ২৯ মে এই জনপ্রিয় তারকা শিল্পীর জন্মদিন। আর তাই ‘আনন্দ বিনোদন’ পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর জন্য রইল জন্মদিনের স্মরণ। এ সপ্তাহে যাদের জন্মদিন ২৪ মে :অভিনয় শিল্পী রোজী সিদ্দিকি ২৬ মে :কথা সাহিত্যতিক মইনূল আহসান সাবের ২৯ মে :নাট্যজন এনামূল হক