মন্তব্য

 ‘সুন্দর একটি গল্প নিয়ে ‘পায়রা’ নির্মিত হচ্ছে। পরিচালক নতুন হলেও কোন অংশে ছাড় দিচ্ছেন না। আমার বিশ্বাস পরিচালক আজিম টিটু সুন্দর একটি ছবি উপহার দিতে সক্ষম হবেন।’ চিত্রনায়ক ইমন ‘পায়রা’ ছবির শুটিংয়ের জন্য মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করার পূর্বে এ কথা বলেন  ‘যে যাই বলুক আর যেভাবেই করুক—ব্যান্ডতো একটা টিমওয়ার্ক। আমরা গেল কয়েক মাস সে অর্থে হোম ওয়ার্ক কিংবা টিমওয়ার্ক করতে পারিনি। যেটা ব্যান্ডের জন্য খুব জরুরি। ক্লোজআপ ওয়ানের মহাযজ্ঞ শেষে এখন আমরা সোলসের হোম ওয়ার্ক নিয়ে স্থির হয়েছি নিজস্ব স্টুডিওতে। নতুন করে বেশ কিছু পরিকল্পনাও করছি।’ ব্যান্ডশিল্পী পার্থ বড়ুয়া টানা প্রায় ৭/৮ মাস পর ব্যান্ডের নতুন করে কার্যক্রম সম্পর্কে তিনি বলেন।  ‘আগামী মাসেই ইউরোপে যাচ্ছি। ইউরোপের বিভিন্ন দেশে এ ছবির শুটিং হবে। ইতোমধ্যে শিডিউলও গুছিয়ে ফেলেছি। আশা করছি ‘মেন্টাল’ নিয়ে সবার মন জয় করতে পারব।’ চিত্রনায়ক শাকিব খান ‘মেন্টাল’ নামের ছবির মধ্য দিয়ে আবার জুটিবদ্ধ হচ্ছেন শাকিব খান ও ববি। চলচ্চিত্রটি সম্পর্কে তিনি এ কথা বলেন।