আক্কেলপুরে লালন উত্সব পালিত
আতিউর রাব্বী তিয়াস, আক্কেলপুর সংবাদদাতা, জয়পুরহাট
প্রকাশ : ২২ মে ২০১৩, ১৮:৪৮
জয়পুরহাট
‘সত্য বল সুপথে চল ওরে আমার মন! মানুষ সেবাই পরম ধর্ম, মানুষ ভজিলে সোনার মানুষ হবি’ এই শ্লোগানকে সামনে রেখে ফকির ইয়াদ আলী শাহ স্মরণে জয়পুরহাটের আক্কেলপুরে প্রতি বছরের মতো এবারও ১৬তম লালন উত্সব ও আলোচনা সভা পালিত হয়েছে। গত ২০ মে সোমবার স্থানীয় রেলওয়ের ডাকবাংলা চত্বরে সন্ধ্যা ৭টায় বাউল শিল্পী ও লালন ভক্ত তরিকুল ইসলাম তোয়াকেলের আয়োজনে অনুষ্ঠিত লালন উত্সব ও আলোচনা সভা উদ্বোধন করেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন। আক্কেলপুর পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান কমল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুজ্জামান কাজল। আলোচনা সভা শেষে লালন উত্সবে রাতভর লালন গান পরিবেশন করেন কুষ্টিয়া থেকে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দ। লালন উত্সব অনুষ্ঠানটি পরিচালনা করেন ফকির আফজাল শাহ।