গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বিশ্বের নামকরা সব অ্যাথলেট আর দৌড়বিদদের মধ্যে হয়তো জাপানি দম্পতি ওয়াতারু এবং কায়ো তোনোজুকার নাম নেই। কিন্তু যৌথভাবে তাদের কীর্তি যে মোটেও হেলাফেলা করার মতো নয় তার প্রমাণ এই দম্পতি এবার দিয়েছেন জাপানের রাজধানীতে অনুষ্ঠিত টোকিও ম্যারাথন ২০১৩ প্রতিযোগিতায়। একই সাথে একই ম্যারাথনে অংশ নিয়ে সর্বমোট ৫ ঘণ্টা ৪১ মিনিট ৩৬ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন তারা। আর এরই মাধ্যমে কোনো দম্পতির পক্ষে যৌথভাবে সবচেয়ে কম সময়ে ম্যারাথন শেষ করার রেকর্ড গড়েছেন ওয়াতারু ও কায়ো তোনোজুকা।