ফোকাস
নতুন অ্যাশ
প্রকাশ : ২২ মে ২০১৩, ২০:২৩
কান উত্সবে যোগ দেওয়া ঐশ্বরিয়ার জন্য নতুন কোনো বিষয় নয়। তারপরও এবারের কানে ঐশ্বরিয়ার অংশ নেওয়াটা অনেকটাই নতুনের মতো। কেননা, মা হওয়ার পর এবারই প্রথম কানে এলেন তিনি। শরীর-স্বাস্থ্যও একটু মোটা হয়েছে, তারপরও মা হওয়ার মাস চারেক পর ঐশ্বরিয়ার স্বাস্থ্য যা ছিল এখন তার প্রায় অর্ধেক হয়ে গেছে। নিজেকে আবার আগের মতো আকর্ষণীয় করে তুলতে উঠে পড়ে লেগেছেন তিনি। ছবিটি কান উত্সবের সপ্তম দিনে যখন ঐশ্বরিয়া রেড কার্পেট দর্শনে আলোকচিত্রীদের সামনে। তবে এতে আরও একটি নতুন খবর হলো, কান উত্সব ভ্রমণ শেষে লন্ডনে জনপ্রিয় কণ্ঠশিল্পী ম্যাডোনা ও বিয়ন্সের সঙ্গে একটি চ্যারিটি কনসার্টে যোগ দিবেন তিনি।