রোগ ভোগে রণবীর কাপুর
প্রকাশ : ২২ মে ২০১৩, ২০:২৪
বলিউডের এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় তারকা রণবীর কাপুর নিজের একটি সার্জারি করিয়েছেন। তবে এই সার্জারি অন্যান্য তারকাদের মতো শরীরে কোনো অঙ্গকে আকর্ষণীয় করতে নয়। বুকের মাঝে এক ধরনের টিউমার অপসারণেই জন্যই এই সার্জারি করতে হয় তাকে। মুক্তি অপেক্ষাকৃত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটির প্রচারণা নিয়ে রণবীর ও তার সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন এখন অনেক ব্যস্ত। তারপরও এত ব্যস্ততার মাঝেও রণবীর এই সার্জারির জন্য সময় বের করেছেন। তেমন কাউকে না জানিয়েই গত ১২ মে রণবীর নিজের সার্জারি সম্পন্ন করেন। তবে রণবীর কাউকে না জানাতে চাইলেও বুকের মধ্যে থাকা ব্যান্ডেজ থেকে অনেকেই প্রশ্ন করেন তাকে। এক পর্যায়ে রণবীর পুরো বিষয়টি শেয়ার করেন সাংবাদিকদের সঙ্গে। তিনি আরও বলেন, ‘এই সার্জারির জন্যই ইদানীং খুব একটা পরিশ্রম করছি না। তারপরও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটির জন্য সময় দিতে হচ্ছে। এইতো ডাক্তারের মতে সপ্তাহ দুয়েকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’