চলচ্চিত্রে শিশু শিল্পী সারিকা
প্রকাশ : ২২ মে ২০১৩, ২০:২৯
ছোটপর্দায় এ পর্যন্ত ৩০টিরও অধিক নাটকে অভিনয় করেছে শিশুশিল্পী সারিকা। আর সেই ধারাবাহিকতায় এবার ‘জটিল প্রেম’ চলচ্চিত্রেও অভিনয় করল এই শিশুশিল্পী। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চম্পার একমাত্র কন্যা, দুরন্ত ও চঞ্চল প্রকৃতির একটি চরিত্রে অভিনয় করেছে সারিকা। চলচ্চিত্রটি গত ১৭ মে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সবার দোয়া ও নিজের প্রতিভায় যেন অভিনয়ে সুন্দর ক্যারিয়ার গড়তে পারে এই প্রত্যাশাই তার।