কঞ্জুস এর ৬১৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ৭টায় ‘কঞ্জুস’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মলিয়ের-এর ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকের রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন নাট্যজন লিয়াকত আলী লাকী। বিশেষ প্রদর্শনীতে সাধারণ দর্শকদের পাশাপাশি ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ও অলিয়েস ফ্রসেজের কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ইতোমধ্যে লোক নাট্যদলের এই দর্শকপ্রিয় প্রযোজনাটি বিশ্বের অন্যতম সম্মানজনক নাট্যোত্সব ‘মন্ডিয়াল দ্যু থিয়েটার ২০১৩’-তে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। গত ১৯-২৮ এপ্রিল মোনাকো-তে এই উত্সব অনুষ্ঠিত হয়। সারা বিশ্ব থেকে ২৪টি দেশের ২৪টি নাটক উত্সবের জন্য মনোনীত হয়েছে। ‘কঞ্জুস’ পুরোনো ঢাকার বাসিন্দাদের বৈশিষ্ট্যপূর্ণ জীবন ও সংস্কৃতির ভিত্তিতে রূপান্তরিত, যারা উর্দু ও বাংলা ভাষার মিশ্রণে এক বিশেষ ধারায় কথা বলে। তাদের জীবনধারার আবহ তৈরি করার জন্য এ নাটকে পুরোনো দিনের জনপ্রিয় সব হিন্দি গান ব্যবহূত হয়েছে। ৬১৩তম প্রদর্শনীতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—জিয়াউদ্দিন শিপন, আজিজুর রহমান সুজন, রুবেল শংকর, মাসুদ সুমন, শামীমা ইসলাম তুষ্টি, স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, জেবুন্নেসা সোবহান, আবু বকর বকশী, মাহবুব রাব্বী তনয় প্রমুখ।