শাপলা চত্বরে যা ঘটে গেলো?

৫ মে’র কথা ভুলে গিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের পথে অগ্রসর হোক সম্প্রতি ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। ঘটনা শেষ হয়ে গেলেও তার দাবানলের উষ্ণতায় এখনও গরম দেশের এ প্রাপ্ত থেকে ও প্রাপ্ত। সবাই এর দোষ চাপাচ্ছে সরকারের উপর। কিন্তু তারা বুঝতেই চাচ্ছেন না যে দেশে অশান্তি বিরাজ করলে তা সরকারকেই কঠোর হস্তে দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয়। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সেদিন পুলিশ ব্যবহার করেছিল রাবার বুলেট, ফাঁকা গুলি আর জল কামান। তবে হেফাজতের দাবি সেদিন রাতে তাদের হাজার হাজার কর্মীর লাশ গুম করা হয়েছে। এইতো সেদিন দেখলাম তারা এক মাদ্রাসা ছাত্রকে মৃত বলে দাবি করেছিলেন। কিন্তু পরে দেখা গেল সে দিব্যি ক্লাস করছে। আমি উজানি মাদ্রাসার সেই ছাত্রের কথাই বলছিলাম। হত্যার অভিযোগ আনা অন্যদেরও যে এমন সুস্থ পাওয়া যাবে না তার কি কোন গ্যারান্টি দিতে পারবেন তারা? তাই বলছি ৫ মে’র কথা ভুলে যান। অগ্রসর হোন শান্তিপূর্ণ নির্বাচনের পথে। যাতে বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রণব কুমার সাহা দ্বিতীয় বর্ষ, কালুখালী ডিগ্রি কলেজ, কালুখালী, রাজাবাড়ি বাংলাদেশ মহাসাগরের মধ্যে, প্রয়োজন উত্তরণ ৫ মে সরকারের অনুমতি নিয়েই হেফাজতে ইসলামীরা সমাবেশ আরম্ভ করেছিলেন। তাদের মধ্যে হয়তো অন্য কোন শক্তি ঢুকে নাশকতা চালায়। আমাদের বিশ্বাস হয় না যে, তারা মহাপবিত্র আল-কোরআনে আগুন লাগাবেন। কিন্তু এটাও সত্য যে, অনেক অসহায় মানুষের দোকানপাট বিনাশ করা হয়েছে, অনেক সম্পদহানি ও উস্কানিমূলক বক্তব্য দেয়া হয়েছে এগুলো কি সংবিধানের পরিপন্থি নয়? হেফাজতীরা মুসলমান হিসাবে যে ১৩ দফা পেশ করেছিলেন, সেগুলোর কি একটাও মেনে নেয়া যায় না? অবশ্যই আমরা মুসলমান হিসাবে নবী-রাসুল ও আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস রেখে মানার মতগুলো মানতে পারি তাতে সমস্যা কী? তবে যেগুলো অসম্ভব, দেশ চলার উন্নয়নের পথে বিঘ্ন হয়ে দাঁড়ায় সেগুলো মানা সম্ভব নয়। পুলিশ-র্যাবের যৌথবাহিনী যে নাশকতা করেছে তা ন্যক্কারজনক। তবে শান্তিপূর্ণভাবে অর্থাত্ দিনের বেলায় তাদের বিতাড়িত করলে ভালো হতো। নিহতের সংখ্যা যত বলে তা কারো বিশ্বাস হয় না কারণ যদি সহস্রাধিক নিহত হতো তবে তাদের এতগুলো স্বজন কোথায়? যদি তাদের স্বজনেরা অভিযোগ না করে তাহলে বোঝা যাবে মৃত্যুর সংখ্যা অতগুলো নয়। সরকার যদি শান্তিপূর্ণভাবে সমস্যাগুলো মোকাবিলা করে তাহলে জনগণের প্রিয় নেত্রী হতে পারবেন। বাংলাদেশ মহাসাগরের মধ্যে, প্রয়োজন উত্তরণ। তাই সরকার যদি এসব সমস্যা জনগণকে পাবার জন্য সুষ্ঠুভাবে সমাধান করে তাহলে বাংলাদেশ সাফল্যমণ্ডিত হতে পারে এবং জনগণের হূদয়ে স্বর্ণাক্ষরে যোগ্য নেত্রী হিসাবে ঠাঁই পেতে পারেন। মো. পলাশ হোসেন নৃবিজ্ঞান বিভাগ, ১ম বর্ষ, ১ম সেমিস্টার, কুমিল্লা, বিশ্ববিদ্যালয়, কুমিল্লা রাতের আঁধারে যদি এমন পরিস্থিতি না ঘটতো তাহলে তা নিয়ে বিতর্ক হতো না ৫ মে মতিঝিল শাপলা চত্বেরের কথা মনে হলে অবাক না হয়ে পারা যায় না। বড় বড় গাছ রাস্তার উপরে পড়ে আছে। অসংখ্য ইটের খণ্ড রাস্তায় দেখে মনে হয় এ যেন রাস্তা নয়, এক ধ্বংসের নগরী। বিভিন্ন অফিস ভাংচুর আর আগুনের লেলিহান শিখা যেন, সমস্ত মতিঝিল এলাকায় জ্বলছে। যে ভুলটি হয়েছে তা হলো রাতের অন্ধকারে হেফাজত কর্মীর উপর হামলা করা। তারা যদি গভীর রাত পর্যন্ত তাদের অবস্থান করতে না দিয়ে সন্ধ্যার পর ব্যবস্থা নিতেন তা হলে এই বিতর্কের সৃষ্টি হতো না। আমরা সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে চাই। চাই সুন্দর একটি দেশ। যেখানে ঘুম থেকে উঠে শুনতে হবে না হাজার হাজার মানুষের গুমের কথা। রাজনীতি যদি সাধারণ মানুষের কল্যাণের জন্য হয় তবে সেই রাজনীতির জন্য যেন কোন সাধারণ মানুষের মৃত্যু না হয়। এটাই হবে রাজনৈতিক নেতাদের প্রতি আমার আহ্বান। এছাড়া মতিঝিল বাণিজ্যিক এলাকা এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও পবিত্র গ্রন্থ রাজনীতির কালো ছায়া থেকে মুক্ত রাখার জন্য আবেদন জানাই। আপনারা রাজনৈতিক কর্মসূচি দেন তাতে আমাদের কোন দুঃখ নেই, তবে আপনাদের জন্য যাতে সাধারণ মানুষের কোন ক্ষতি না হয়। সেই দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। মো. আব্দুর রহমান সুমন বিএসসি, সরকারি তোলারাম কলেজ ও বিশ্ববিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ যা ঘটে গেলো তা খুবই দুঃখজনক ৫ মে, ২০১৩ শাপলা চত্বরে, আল্লাহ’র প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা সংযোজন মহানবীকে নিয়ে কটূক্তিকারক নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে মহাসমাবেশ করছিল হেফাজতে ইসলাম। তাদের দাবি পূরণ না হওয়ায় সেখানেই অবস্থান নেয় হেফাজতের কর্মীরা। কিন্তু সরকারের প্রশাসন তাদের ওপর নির্বিচারে গুলি চালায়, যা ’৭১-এর ২৫ মার্চের ভয়াবহতাকে হার মানায়। এ ঘটনা আরো প্রমাণ করে যে, সরকার সম্পূর্ণ ইসলাম বিরোধী নইলে কেন হেফাজতে ইসলামের উপর গুলি চালায় আর নাস্তিক ব্লগারদের খাবার সরবরাহ করে। ঐ ঘটনার সময় দুটি টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে সরকার মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। কেন প্রশাসন লাইট বন্ধ করে হামলা চালায়? পুলিশ-র্যাব-বিজিপি’র যৌথ এ হামলা দেশের মানুষের কাছে সরকারের ভাবমূর্তি তুলে ধরেছে। সরকারের প্রশাসন দ্বারা নিহত হেফাজতে ইসলামের কর্মীদের স্বজনের বুকফাটা আর্তনাদ থামাবে কে? তাই বলতে চাই, যা ঘটে গেলো সেদিন তা খুবই দুঃখজনক। মো. আব্দুর রহমান অনুষদ: ভেটেরিনারী সায়েন্স (DVM) লেভেল-০১, সেমিস্টার-০১ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়