সুযোগ রয়েছে অ্যারোনটিক্যালেও

এসএসসি বা ও-লেভেল শেষ করে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৪ বছরে ডিপ্লোমা কোর্স করা যায়। তবে বিটেক এডেক্সেল অনুমোদিত সার্টিফিকেট মাত্র দেড় বছরেই সম্পন্ন করা যায়। এই ডিগ্রির নাম ন্যাশনাল ডিপ্লোমা (এনডি)। এই ডিপ্লোমা শেষ করে বিমানের ইঞ্জিনিয়ার হওয়া যায় এবং দেশি-বিদেশি এয়ারলাইন্সেও ক্যারিয়ার গড়ে তোলা যায়। এসএসসি বা ও-লেভেলের পর ১৮ মাসের এনডি এবং এইচএসসি বা এ-লেভেলের পর ১ বছরে টপ-আপ করে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা এভিয়েশন ম্যানেজমেন্টে বিবিএ ডিগ্রি লাভ করা যায়। আবার এইচএসসি বা এ-লেভেল পাসের পর ৪ বছর মেয়াদী বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করা যায়। ৭৯১১৮৩১-২, ০১৯৭০৩০৬০৯২ নম্বরে ফোন করে এসব পড়ালেখা সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। এই কোর্সগুলোর বড় সুবিধা হচ্ছে এগুলো স্বল্প খরচেই সম্পন্ন করা যায়। প্রয়োজনে বিদেশী বিশ্ববিদ্যালয়/কলেজে ক্রেডিট ট্রান্সফারের সুযোগতো রয়েছেই। এ ছাড়া এসব সার্টিফিকেট আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং স্বীকৃত বলে দেশের বাইরেও যেকোনো স্থানে এগুলো সমান গ্রহণযোগ্য। এই পেশায় এশিয়া মহাদেশের বিশেষ করে মিডলইষ্ট, ইউরোপ এবং আমেরিকায় এত চাহিদা যে কোর্স শেষ হওয়া মাত্রই এবং OJT করার সময়েই ভাল চাকুরীর offer পাওয়া যায়। চাকুরির শুরুতেই বেতন ১ হাজার থেকে ২ হাজার ডলার ইউরোপের দেশসমূহে এবং এশিয়ায় ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা। আমাদের দেশে এভিয়েশন খাতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা বেশ কম। যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। কারিগরি শিক্ষাবোর্ড ছাড়াও এটি বিটেক এডেক্সেলসহ কয়েকটি দেশের শিক্ষাব্যবস্থা সমর্থন করে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে পারে এই প্রতিষ্ঠানটি। যোগাযোগ :বাড়ী-১৬, রোড-০৪, সেক্টর-০৩, উত্তরা, ঢাকা।