এলেন হেলিকপ্টারে গেলেন গরুর গাড়ীতে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গত মঙ্গলবার মেয়ে ও জামাইকে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা দিয়েছেন সৌদি আরব বিএনপি’র সভাপতি (পূর্বাঞ্চল) ও নান্দাইলের বাসিন্দা আ. ক. ম. রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে বর কনে হেলিকপ্টারে ঢাকা থেকে এসে গরুর গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে যান। বর পাবনা জেলার আব্দুস সামাদ খানের পুত্র রহমত উল্লাহ। কনে নুসরাত রফিক। চার দিন আগে রাজধানীর ভিক্টোরিয়া কনভেনসান সেন্টারে তাদের বিয়ে হয়। নান্দাইলের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের আপ্যায়ন করার জন্যে যশোর থেকে আনা হয় ৩৫টি গরু, ৪০টি খাসি, ৫০০ মুরগি। ঢাকার বিখ্যাত পাচক রাজু মিয়া জানান, রান্নার কাজে তার সাথে সহকারী হিসেবে ৬৫ জনের একটি পাচকদল রয়েছে। প্রায় দুই হাজারের মত স্বেচ্ছাসেবক অতিথিদের আপ্যায়নের দায়িত্ব পালন করেন।