ফরিদগঞ্জে গ্রাম পুলিশরা কষ্টে দিন কাটাচ্ছে
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৪
প্রত্যন্ত গ্রাম এলাকায় নিরলসভাবে পাহারা দিচ্ছে গ্রাম পুলিশ সদস্যরা। অথচ এদের দিন কিভাবে কাটছে তার খবর রাখে না কেউ। ইউনিয়ন ভিক্তিক গ্রাম পুলিশ পদ্ধতি নিরাপত্তা ব্যবস্থার তৃণমূল স্তর। সম্রাট শের শাহর আমল ১৭০৬ সালে প্রথম এ ব্যবস্থার চালু হয়। অতঃপর কালের বিবর্তনে কেটে যায় অনেকটা সময়। বর্তমানে দফাদার ২১শ’ চকিদার ১৯শ’ টাকা মাসিক বেতনে কেটে চলছে। গ্রাম পুলিশ ইউপি চেয়ারম্যানদের কাজে সহায়তার পাশাপাশি ইউনিয়ন পরিষদ পাহারা, আসামী ধরতে পুলিশকে সহায়তাসহ অনেক কাজ করে থাকে। গ্রাম পুলিশের সদস্যরা জানান, পদবীর পরিবর্তন হলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। কাজের পরিধি বাড়লেও বাড়েনি বেতনের পরিধি। ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৫টি ইউনিয়নের মধ্যে প্রতিটিতে ১০ জন করে ১৫০ জন চকিদার থাকার কথা থাকলেও এখানে রয়েছে ১১০ জন। ৪০টি পদ শূন্য রয়েছে।