প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৪৯
গত ১৬ মে দৈনিক ইত্তেফাকের ১৫ পাতায় ‘দৌলতপুর সড়ক সংস্কার না করেই বিল উত্তোলন’ শিরোনামে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ঠিকাদারী প্রতিষ্ঠান তুন্না ট্রেড সিস্টেম। তাঁরা বলেছেন, রাস্তাটির মোট দৈর্ঘ্য ৮.০০ কি. মি হলেও প্রাক্কলন অনুযায়ী ১৯০৩ মিটার মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: রাস্তা ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এখানে ব্যক্তি বা দলের প্রতি কোন বিদ্বেষ যে নেই তা ওই রাস্তা পরিদর্শন করলেই বোঝা যাবে।