কাউখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কাউখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কাউখালী উপজেলা পরিষদ। গত সোমবার পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলো বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া রাহাতুল ইশাখ, জিপিএ-৫ পাওয়া পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের (ভোকেশনাল) মোঃ জসীম উদ্দীন ও মিলন চাকমা, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের মোঃ কাউসার, বেতবুনিয়া দাখিল মাদরাসার জান্নাতুল মাওয়া চৌধুরী, সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজের মোঃ ইসমাইল হোসেন। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অংচাপ্রু মারমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান অর্জুন মনি চাকমা ও এ্যানী চাকমা কৃপা।