উপকূলে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে

ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী এমপি বলেছেন, দুর্যোগ মোকাবেলায় উপকুলে পর্যাপ্ত ঘূর্নিঝড় আশ্রয় কেন্দ্র ও বেড়িবাঁধ নির্মান করা হবে। তিনি গত সোমবার পটুয়াখালীর চরকাজল হাই স্কুল মাঠে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ছিলেন গলাচিপা-দশমিনার সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আঃ কাইউম, যুগ্ম সচিব মোঃ ফজলুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আঃ ওহায়েদ, জেলা প্রসাশক অমিতাভ সরকার প্রমূখ। মন্ত্রী দুই সহস্রাধিক ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ টাকা বিতরন করেন। সংসদ সদস্য গোলাম মাওলা রনি ব্যক্তিগত তহবিল থেকে চার লাখ টাকা বিতরণ করেন।