ঝিনাইগাতীতে আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
প্রকাশ : ২২ মে ২০১৩, ২১:৫৭
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সম্প্রতি আদিবাসী কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পাবলিক হলে আনুষ্ঠানিকভাবে এ উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংসদ সদস্য একেএম ফজলুল হক চান।