ডেপুটি এটর্নি জেনারেল হলেন ৬ আইনজীবী
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:০৩
উচ্চ আদালতে ছয় সহকারী এটর্নি জেনারেলকে ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে পদোন্নতি দিয়েছে সরকার। তারা হলেন, ড. মো. বশির উল্লাহ, দেলোয়ার হোসেন সমদ্দার, মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, আমাতুল করিম, ইসরাত জাহান এবং কাশিফা হোসেন। রাষ্ট্রপতি তাদের ডেপুটি এটর্নি জেনারেল পদে নিয়োগের প্রস্তাবে সুপারিশ করার পর আইন মন্ত্রণালয় গতকাল বুধবার এ নিয়োগ আদেশ জারি করে।