রংপুরে আটক যুবদল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২২ মে ২০১৩, ২২:৪৬
রংপুরে যুবদল নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ করেছে স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সর্মথকরা। রংপুর কেন্দ ীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ ীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিসুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ ীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) মাহফুজ-উন-নবী ডন, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়নসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করা হয়।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে গতকাল নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক মোজাফফর হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ ীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও জেলা আহ্বায়ক আব্দুস সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল আলম নাজু প্রমুখ।