ঠাকুরগাঁও সীমান্তে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুন্ডুমালা সীমান্ত থেকে আব্দুল মানিক (২৫) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১০ দিকে সীমান্তের ৩৮২/৫ এস পিলারের ওপারে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আব্দুল মানিক উপজেলার রত্নাই কাশিবাড়ী গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকশেষে ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু সাংবাদিকদের জানান, ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে আটক করে। তার কাছে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিএসএফ মানিককে ভারতীয় পুলিশে সোপর্দ করেছে।