চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত পাস্টিক পণ্য রপ্তানি করে ১০ কোটি তিন লাখ ডলার আয় হয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৬ শতাংশ বেশি। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য উত্পাদন ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) সূত্রে জানা গেছে, সার্কভুক্ত দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালে বেশি প্লাস্টিকপণ্য রপ্তানি হয়। এর মধ্যে ভারতের পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়।