আজকের রাশিফল

২৪ মে, ২০১৩ খ্রিস্টাব্দ, শুক্রবার আজ ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৪ বঙ্গাব্দ এবং ১৩ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা: ৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্রবার। শুভরত্ন:পান্না ও হীরক। প্রকৃতিগতভাবে আপনি: মাধুর্য মণ্ডিত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি মেধাবী, বুদ্ধিমান ও আলাপে পটু। সহজেই অন্যকে প্রভাবিত করতে পারেন। অন্যকে যে কোন কিছুতে উদ্বুদ্ধ করতে পারেন। তা সত্ত্বেও আপনি নিজে সহজেই বিষণ্ন হয়ে পড়তে পারেন। আর এই বিষণ্নতা আপনাকে ভুল বোঝানোর কারণ হতে পারে। আপনার মাধুর্য ও কথা বলার ক্ষমতা আপনাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: প্রেসিডেন্ট নে উইন, বিপ্লবী মাঁরা, রানী ভিক্টোরিয়া, ঔপন্যাসিক মিখাইকল শলোখভ, বিজ্ঞানী ফারেনহাইট, কবি জোসেফ ব্রডস্কি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। মন দুশ্চিন্তাযুক্ত থাকতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি নেবেন না। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ কোনো অবস্থাতেই আত্মবিশ্বাস হারাবেন না। আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে কাজকর্মে অগ্রসর হতে পারবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কেউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ লাভজনক কোনো কাজ হাতে আসতে পারে। পাপ্ত সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। বাড়িতে অতিথির সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। শত্রু পক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। রোমাঞ্চ শুভ নয়। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যবসায়িদের সতর্ক থাকতে হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন, সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। রোমান্টিক যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। বিশ্বস্ত কেউ আজ আপনার ক্ষতি করতে পারে। পারিবারিক অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি পরিহার করতে পারলে ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারবেন। বিদেশ যাত্রা শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কোনো ধরনের আইনী ঝামেলায় জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো যাবে না। বিশেষ কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ইমোশন ক্ষতির কারণ হতে পারে। বাণিজ্যিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালো ভাবে যাচাই করে নিন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কিছু কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কর্ম উপলক্ষে বাইরে যাওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে ভোলো করবেন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ জন সম্পৃক্ত পেশায় সাফল্য আসতে পারে। আর্থিক দিক ভালো। প্রাপ্তিযোগ আছে। ব্যবসায়িক ব্যাপারে ধার-কর্জের প্রয়োজন হতে পারে। চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ জন সম্পৃক্ত কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। হঠকারি সিদ্ধান্ত না নিলেই ভালো করবেন। প্রবাস আনন্দ দায়ক হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ দিনটি খুব একটা শুভ বলা যায় না। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যাবে না। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। পাওনা টাকা আদায় নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ মন ভালো থাকবে না। কোনো গুণীজনের সান্নিধ্যে থাকতে পারেন। সাংসারিক প্রয়োজন মেটানো কঠিন হবে। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ অভিনেতা-অভিনেত্রীদের জন্য দিনটি শুভ। যোগ্যতা বা সাফল্য প্রদর্শনের সুযোগ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার উদ্যোগ সফল হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। ব্যয় বৃদ্ধি পেতে পেতে পারে। দূরের যাত্রা শুভ।