সন্ধ্যার বাদামওয়ালা

পাহাড়চূড়া থেকে বসতি-ভাসানো জলে একা একা পড়ে গেলে নিজেকে মনে হয় সেই আহত বাদামওয়ালা বছরের প্রথম বৃষ্টিতে আকস্মিক যাঁর ভিজে গেছে সব বালিভাজাবাদামজীবন... জীবনে কেন যে এভাবে সন্ধ্যা নামে!