উড়ালি রোদের দুপুর

ভাতডাকা দুপুরের উড়ালি রোদের ছাতা মেলে বাড়ি ফিরি—একমনে হাঁটাপথে ভাবি তোকে কার মুখে দিই সাতাশ চুম্বন সেলিব্রেটি শাকিরাকে ভালোবেসে কাছে টানি গোপন ইচ্ছায়, ঢিল ছোড়া জলাশয়ে জলের যৌনকাঁপন উথাল-পাতাল সাঁতারে আদিবাসী যুবতী ঝুমকা পাহানের সম্মোহনী জলের সেক্সচুয়াল কামড় জল বিদ্যুত্ পরিবাহী তাপে সেদ্ধ দেহতাপে ভালোবাসার জ্বর আসে, উত্তাপে পুড়ে যন্ত্রণায় কাতর কসাইখানার সামনে ক্রেতাদের ভিড় হেঁসেলে রান্নার মাংসের সুঘ্রাণ ডাইনিং টেবিলে ভোজের আয়োজন মাংসের স্বাদে সহবাসের নেশায় কারও সাথে মিলনশয্যায় কাটে বেফাঁস সময় সন্ত্রাসী বুনোবাঘিনীর পিছু তাড়া খেয়ে লুকায় ছায়াবন ফ্রকের নিরাপদ স্তনাড়ালে কামুক যুবরাজ।