কেউ জানে না

খাঁচার পাখিটা ছটফট করছে সকরুণ চোখে; এই শহরে কতিপয় মানুষ আছে, যারা লজ্জাহীন; চোখে ঠুলি পরে হাঁটে। ভাবে—দুনিয়াটাই ঠুলিবান্ধা; মার্কিনি বদান্য ছাড়া যে কারও প্রেমের স্থায়িত্ব মাত্র এক বিকেল! ফলে নাগরিক শোক বেড়ে যাচ্ছে, মিছিলের স্লোগানগুলো এসে জমাট বাঁধছে বুকপকেটে; তুমুল বাতাসে উড়ে যাচ্ছে রোদের আফিম-তীব্রতা। সুহাসিনী আজ কেবলই এক টুকরো বেদনা আমার একাকী চলার পথে। কতিপয় ঠুলি ব্যক্তির কারণে কত পক্ষকাল যে একাকী কেটে যাবে, কেউ জানে না!